আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:৫১

যশোরে দুর্ঘটনায় হাত হারালেন পুলিশের সাবেক সদস্য

দুর্ঘটনায় হাত হারালেন পুলিশের সাবেক সদস্য কোচিং থেকে নাতিকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় হাত হারালেন আজিজুর রহমান (৫০) নামে এক সাবেক পুলিশ সদস্য। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের আরবপুর মোড়ে এ ঘটনা ঘটে। তিনি শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার বাসিন্দা।

আহতের ছেলে সুমন হোসেন জানান, সন্ধ্যার দিকে তার পিতা আজিজুর রহমান ধর্মতলার কোচিং থেকে নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আরবপুর মোড়ে পৌঁছালে দু’টি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে, নাতনির তেমন কোনো আঘাত লাগেনি। এ ঘটনার পর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জরুরি বিভাগের ডাক্তার রায়হান কবির জানান, ঘটনাস্থলেই আজিজুর রহমানের ডান হাত কাটা পড়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->