আজ - মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪০

যশোরে নাট্যব্যক্তিত্ব সমু চৌধুরী ময়লা ফেলা দ্বন্দে লাঠির আঘাতে আহত।

যশোরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শম্ভু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় তাঁর বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত শম্ভু চৌধুরী যশোর শহরের ৮১/নলডাঙ্গা, বেজপাড়া এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শম্ভু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর মাথায় কাটা জখম হয়।

অভিযুক্ত জাহাঙ্গীর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর পরিবারের সদস্যরা আহত শম্ভু চৌধুরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।

তবে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->