আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৩১

যশোরে মোটরসাইকেলের ধা’ক্কা’য় প্রা’ন গেল শিশু শিক্ষার্থীর

যশোর মাগুরা সড়কের রাজাপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল ইয়াসিন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সদর উপজেলার রাজাপুর গ্রামের শামীম হোসেনের ছেলে। ও হুদা রাজাপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

নিহত ইয়াসিনের পিতা শামীম হোসেন জানায়, মঙ্গলবার বিকাল তিনটার দিকে রাস্তা পারাপারের সময় ইয়াসিন যশোর গামী একটি মোটরসাইকেলের ধাক্কা খায় এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে শিশু সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->