আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:১৩

শামীম ওসমানকে দেখা গেলো দিল্লীর নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে।

অবশেষে সন্ধান পাওয়া গেলো নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের। দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে তার দেখা মিলেছে।  

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তবে তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে একটি বেসরকারি টেলিভিশন

ওই টেলিভিশনকে আকাশ হক বলেন, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->