আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৮

খুলনায় কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ১৬ লাখ টাকা ডাকাতি।

খুলনার রূপসা উপজেলায় অবস্থিত একটি কৃষি ব্যাংকের শাখা থেকে ১৬ লাখ ১৬ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশ গেটের পাঁচটি তালা ও লকার ভেঙে এই অর্থ লুট করে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প এবং পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির পাশে, খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত। শুক্রবার (১৫ আগস্ট) ব্যাংক বন্ধ থাকায় নিজস্ব নিরাপত্তা প্রহরী সেখানে ছিলেন না।

কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা দুর্বৃত্তরা লুট করেছে।

নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্যাংকে গিয়ে দেখেন মেইন গেট ও লকার ভেঙে রয়েছে। তিনি জানান, লুটপাটের আগে প্রতিটি সিসিটিভি ক্যামেরার ওপর রুমাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তার অনুমান, বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় এই লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং বিশ্লেষণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->