আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪৩

গাজীপুরে প্রতিবেশীর কোরবানির ছাগল জ বা ই করে ফ্রীজে রাখলে মাদ্রাসা শিক্ষক।

গাজীপুর মহানগরীর উত্তর সালনা এলাকায় কোরবানির জন্য লালন-পালন করা প্রতিবেশীর একটি ছাগল জবাই করে মাংস ফ্রিজে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সালনা গ্রামের ‘জামিয়া মাদিনাতুল কুরআন মাদ্রাসায়’ এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার পাশের বাড়ির এক নারী কোরবানির উদ্দেশ্যে একটি ছাগল লালন-পালন করছিলেন। ভুক্তভোগী নারীর দাবি, মাদ্রাসার শিক্ষকরা তার ছাগলটি ধরে নিয়ে জবাই করেছেন এবং মাংস ফ্রিজে রেখে দিয়েছেন।

তবে ঘটনার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ভিন্ন। তাদের ভাষ্যমতে, ছাগলটি দীর্ঘদিন ধরে মাদ্রাসার রোপণ করা বিভিন্ন গাছের চারা খেয়ে নষ্ট করছিল। এ বিষয়ে ছাগলের মালিককে বারবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার দিন ছাত্ররা ছাগলটি আটক করার পর সেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে তা জবাই করা হয়।

করার পূর্বে ছাগলটি সুস্থ ছিল এবং মাদ্রাসার সহকারী পরিচালক নিজে জবাই করেন। মাদ্রাসার মতো পবিত্র স্থানে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->