আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৩১

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় তিন রিকশা আরোহী নিহত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় শুক্রবার রাত ১০টায় সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় তিন রিকশা আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন।
মৃতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ীর মাসুদ পাটওয়ারী (৫০) ও জাকির হোসেন লিটন হাজারী (৪৫) ও গাজী বাড়ির রিপন গাজী (৩৫)। এদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, একটি রিকশায় করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডারবাহী  একটি ট্রাক আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারান। তবে রিকশার চালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। লাশ সদর হাসপাতালে রয়েছে, ময়না তদেেন্তর পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->