আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:২৬

চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকায় পৌঁছবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সেখানে গিয়েছেন।

মির্জা ফখরুল সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ের নার্ভে ব্লক ধরা পড়ায় গত সোমবার তিনি এন্ডোসকপি করান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->