আজ - শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২৯

চুমু খেতে না চাওয়ায় পুলিশের কাছে প্রেমিকা

এমন অভিযোগের শেষমেষ কি পরিনতি হয়েছিল তা না জানা গেলেও বেরসিক পুলিশ বলছেন ভিন্ন কথা, প্রেমিক কেন চুমু খায় না, তাও পুলিশকে জানাতে হবে! সত্যিই অযৌক্তিক।

প্রেমিক-প্রেমিকা চুটিয়ে প্রেম করবে। একে অপরকে চুমু দেবে। মানব জীবনে এ বিষয়গুলো সহজাত। যুগ যুগ ধরেই চলে আসছে। প্রেমিকাকে চুমু খেতে চায় না, এমন প্রেমিক তো পাওয়াই যায় না। অথচ এমন ঘটনা নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন ইংল্যান্ডের এক প্রেমিকা।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, জরুরি পরিষেবার নাম্বার ৯৯৯ এ কল দিয়ে সেই প্রেমিকা পুলিশকে জানান, তার প্রেমিক তাকে চুম্বন করছে না।এমন অভিযোগের শেষমেষ কি পরিনতি হয়েছিল তা না জানা গেলেও বেরসিক পুলিশ বলছেন ভিন্ন কথা, প্রেমিক কেন চু্মু খায় না, তাও পুলিশকে জানাতে হবে! সত্যিই অযৌক্তিক।

বড়দিনের সময় ইংল্যান্ডে পুলিশের কাজের ব্যস্ততা বেড়ে যায়। তবে একই সঙ্গে জরুরী পরিষেবার নাম্বারে অপ্রাসঙ্গিক কলের সংখ্যাও বৃদ্ধি পায়।

পুলিশ জানিয়েছে, তারা বোঝার চেষ্টা করছে, কেন লোকেরা অপ্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->