আজ - মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:০৯

জামাতের বহিস্কৃত নেতা গাজী নজরুলের ২য় স্ত্রী মরিয়ম এসএসসি পরিক্ষায় পাস করতে পারলেন না।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও আলোচিত নেতা গাজী নজরুল ইসলামের কথিত ‘স্ত্রী’ মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তার স্বজন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ফোনালাপে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, মিরপুর ১২ নম্বরের ‘ডি’ ব্লকে অবস্থিত ‘রশীদ আদর্শ উচ্চ বিদ্যালয়’ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মরিয়ম বেগম। সম্প্রতি প্রকাশিত ফলাফলের শিট অনুযায়ী, তিনি ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন।

মরিয়ম বেগমের মামা ওবায়দুর রহমান জানান, তার ভাগনি এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। ফলাফলের বিস্তারিত তথ্য স্কুলের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিটেই রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্কুলের প্রধানশিক্ষক দেবদাস বারুড়ী ফোনে মরিয়ম বেগমের অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরিয়ম খাতুন (বাবার নাম: মাসুম বিল্লাহ) আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী ছিল। ফলাফলের শিট অনুযায়ী সে ইংরেজিতে ফেল করেছে। বিজ্ঞান বিভাগের নিয়মিত মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে সে একাই অকৃতকার্য হয়েছে।’

শিক্ষার্থী হিসেবে মরিয়মের স্কুলে উপস্থিতি প্রসঙ্গে প্রধানশিক্ষক আরও জানান, টেস্ট পরীক্ষা পর্যন্ত মেয়েটি স্কুলে নিয়মিত উপস্থিত ছিল। তবে টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের পর থেকে সে ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে।

অন্যদিকে, মরিয়মের মা ফিরোজা আক্তার কাকলী স্বীকার করেন, তার মেয়ে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং একটি বিষয়ে (ইংরেজি) খারাপ করেছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক পর্যায়ে বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজেই দাবি করেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তরুণীর বয়স এবং বিয়ে সংক্রান্ত ব্যাপারে নানা অসঙ্গতি ধরা পড়লে সমালোচনার মুখে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->