আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪১

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহে পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের গোপীনাথপুর (মধ্যপড়া) গ্রামের তারিক হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে বেলা ১২টার দিকেও শিশু তুয়াম মায়ের কাছে ছিল। হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি তাল গাছের নিচে তাল কুড়াতে যায়।  সে সময় শিশুটি পুকুরে পড়ে যায়। দুপুর ১টার দিকে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->