আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৫২

ঝিনাইদহ কালিগঞ্জে আকাশ থেকে পড়লো ১ মন ওজনের বিশাল শিলা খন্ড।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ও তীব্র শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গেছে মাঠের পর মাঠ ফসল। তবে এই দুর্যোগের মধ্যে উপজেলার মালিয়াট ইউনিয়নের পারক্ষিদ্দা গ্রামে পাওয়া একটি অস্বাভাবিক বড় আকারের শিলাখণ্ড এখন পুরো জেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

পারক্ষিদ্দা গ্রামের কৃষক ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন জানান, সোমবার সকালে তিনি তাদের বেগুন ক্ষেত পরিদর্শনে যান। সেখানে পাখির হাত থেকে ফসল রক্ষার জন্য টাঙানো নাইলনের জালের ওপর তিনি একটি বিশাল আকৃতির জমাটবদ্ধ শিলাখণ্ড দেখতে পান।

সবুজ বলেন, ‘রবিবার সন্ধ্যার শিলাবৃষ্টিতে আমাদের এলাকার অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সকালে ক্ষেত দেখতে গিয়ে জালের ওপর এই বড় শিলাটি আটকে থাকতে দেখি। এটি বাড়িতে নিয়ে আসার পর থেকে এলাকার সব বয়সী মানুষ ভিড় করছেন। এত বড় শিলা আমরা আগে কখনো দেখিনি।’

স্থানীয়রা জানান, এত বড় আকারের শিলাখণ্ড আগে কখনও দেখেননি তারা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৌসুমের এমন শিলাবৃষ্টি কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->