আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৪০

ঝিনাইদহ হরিনাকুন্ডু ভুট্রা ক্ষেত থেকে যুবক জসিমের লা শ উদ্ধার।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ট্যাংরাখালী গ্রামের ভুট্টাক্ষেত থেকে জসিম হোসেন (৩০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

মৃতদেহের গলয় ও শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে বের হয় জসিম হোসেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে না পেয়ে রাত ১১টার দিকে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দিতে যান। সে সময় পাশের ট্যাংরাখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতে তার মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। তখন পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে মৃতদেহ উদ্ধার করে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, গেল রাতে মাঠের ভুট্টাক্ষেত থেকে জসিম হোসেন নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->