আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:১১

দিনে দুপুরে যশোর কিসমত নওয়াপাড়া থেকে সোনার চেইন ছিনতায়।

যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে বিউটি বেগম (৪৪) নামে এক নারীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী বিউটি বেগম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, গত শনিবার দুপুর পৌনে ১টার দিকে জলকর গ্রামে বোন রুবিয়া বেগমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। বাড়ির গেটের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->