আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:২০

‘প্রধানমন্ত্রী ফোন ধরতে না পারলে মাস্ট কলব্যাক করেন’

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ ফোন করলে যদি উনি ধরতে না পারেন মাস্ট কলব্যাক করেন। তিনি এমন একজন মানুষ যে রাত দুইটার দিকে ফোন দিলেও ফোন ধরেন। সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারাও ফোন দিলে রিসিভ করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি সকাল সকাল ঘুমাতে যাই আবার খুব সকালে ঘুম থেকে উঠি। ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াক করি। আমার নেত্রী (শেখ হাসিনা) ফজরের নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়ে দিন শুরু করেন।

তিনি বলেন, মন্ত্রীরা খুব পাওয়ারফুল এ কথা মানি না। পাওয়ারফুল হলো একমাত্র আল্লাহ। এখনই যদি শেখ হাসিনা আমাকে ডেকে বলে তোমার আর প্রয়োজন নেই। তাহলেই তো পাওয়ার চলে গেল। আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের ভোট না দেয় তাহলে কি পাওয়ার থাকবে? এজন্য কারোরই ক্ষমতার দাপট দেখানো উচিত না। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান, কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, অধ্যাপক সেলিম ফরহাদ সিদ্দিকা, অধ্যাপক ডা. এহতেশামুল হক ও মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ড. কাজী মিলন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->