আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:১২

ফতেপুরে গাছ থেকে পড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

ফতেপুর ইউনিয়ন প্রতিনিধি: যশোরে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে নাফিজ ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজের ছেলে।

মৃতের স্বজনরা জানান, রোবাবার সকাল নয় টার দিকে নাফিজ তাদের বাড়ির পাশের একটি চারা নারিকেল গাছে উঠে পরিষ্কার করতে। এ সময় সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডাক্তার সোহান জানান, হাসপাতালে আনার আগেই নাফিজের মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাতে তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->