আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২১

ফরিদপুর আলফাডাঙ্গায় মা কে কোদাল দিয়ে কুপিয়ে হ ত্যা করলো ছেলে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা ফুলজান বেগম (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিতবানা গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ (২৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত হোসেনকে বিয়ে দেওয়ার পরপরই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে একাই থাকতেন তিনি। নিজেই রান্না করে খেতেন। ঘটনার দিন সকালে হোসেনের ঘরের সামনে মা ফুলজান বেগম ফুলগাছ রোপণ করতে যান। এ সময় পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেন কোদাল দিয়ে তার মা ফুলজানের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোসেন শেখ কোদাল দিয়ে তার মায়ের মাথায় একটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মা  নিহত হন।

ওসি আরও বলেন, অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->