আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৮

ফরিদপুর ভাঙ্গায় সড়কে গেলো যশোরের একই পরিবারের ৫ জনের প্রান।

ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), এবং একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)। এছাড়া নিহত হয়েছেন ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক।

এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে দুই শিশু—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই পরিবারের চারজনের এমন আকস্মিক মৃত্যুতে কুশলনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->