আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৩৭

বসুন্দিয়ার চেয়ারম্যান রাসেল মাস্ক, সাবান নিয়ে পরম মমতায় মানুষের দ্বারে।

স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

আজ মঙ্গলবার বিকালে বসুন্দিয়ার বিভিন্ন স্থানে এসকল সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি বিভিন্ন বাজারে হাত জীবানুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করেন।

চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল খানজাহান আলী 24/7 নিউজকে বলেন করোনাভাইরাস আতঙ্কের কিছু নয় এটি পরিচ্ছন্নতার বিষয় এবং একটু সচেতনতাই করোনা ভাইরাস থেকে আমরা নিরাপদ থাকতে পারি।

জনস্বার্থে প্রচারিত

বিশ লিটার পানির সাথে এক চামচ পরিমাণ ব্লিচিং পাউডার মিশিয়ে সকল ওয়ার্ডে স্প্রে করা হবে এবং যদি আর্থিক বা অন্য কোনো সহযোগিতা প্রয়োজন হয় ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে এ ব্যাপারে ইউপি সদস্যদের সাহায্য কামনা করেছেন তিনি।

একই সাথে যারা প্রবাসে ছিলেন যারা এখনি দেশে ফিরেছেন তাদেরকে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। এ ব্যাপারে বিদেশ ফেরত ব্যক্তি বা ব্যক্তির স্বজনদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->