আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৩:১৫

বসুন্দিয়ায় ৪ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন-সভাপতি নজরুল, সম্পাদক শাহজাহান।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে মাস্টার মোঃ নজরুল মোল্লা সভাপতি ও মোঃ শাহজাহান খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জগন্নাথপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুল আহ্সান বাবলু , বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল,মাষ্টার হারুন-অর-রশিদ ও জেলা কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু, সম্মেলনটির উদ্বোধন করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত নাথ বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখড়ে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখেছেন পদ্মা সেতু আজ দৃশ্যমান, মেট্রোরেল নির্মানের কাজ দ্রুত গতীতে এগিয়ে চলছে। কত ষড়যন্ত্রের নিল নঁকশা তৈরি হয়েছে আপনারা সেটাও দেখেছেন। আপনাদের একতা আর নেত্রীর দৃঢ় অবস্থান বাংলাদেশকে পাতাল রেলের যুগে প্রবেশ করাতে যাচ্ছে। আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনা। আওয়ামী লীগের শক্তি আপনারা, আওয়ামী লীগের শক্তি তৃণমূল আওয়ামী লীগ। আজকের সম্মেলনে যারা তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে নেতৃত্ব দিবেন মনে রাখবেন তৃণমূলের কোন কর্মী যেন কষ্ট না পায়। দলটি যেন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে না যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন।

প্রধান বক্তা হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও যশোরের বাইরে অবস্থানের কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি।

সম্মেলনে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->