আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২২

বাইকের ট্যাংকি ভরে তেল নিয়ে বাইরে বিক্রয় ভ্রাম্যমাণ আদালতের ৩ হাজার টাকা জরিমানা।

মোটরসাইকেলের ট্যাংকি ভরে পেট্রোল নেবার পরই তা বাইরে বিক্রি করে পুনরায় তেল নিতে এসে ধরা খেয়ে জরিমানা গুনেছেন জুনায়েদ মিয়া নামে এক মোটরসাইকেল চালক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেসার্স আয়েশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জুনায়েদ মিয়া সকালে পাম্প থেকে তার মোটরসাইকেলের ট্যাংকি পূর্ণ করেন। এরপর ওই পেট্রোল তেল পাইপের মাধ্যমে অন্য মোটরসাইকেলের আরোহীর কাছে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করেন। কিছু সময় পরই তিনি পুনরায় তেল নিতে আসেন ফিলিং স্টেশনে। এ সময় অনেকেই তাকে দেখে চিনে ফেলায় স্থানীয়রা আটক করেন পুলিশের হাতে তুলে দেয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। তিনি ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত মটরসাইকেল চালককে তিন হাজার টাকা জরিমানা করেন। ইউএনও বলেন, এ ধরনের তেল প্রদানে অনিয়ম ও অবৈধভাবে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->