আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৫৩

বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার দশপাখিয়া বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সকাল ৮ টার দিকে মরদেহটি বিলের মধ্যে পুকুরে ভাসতে দেখে। তাৎক্ষনিক তারা বাঘারপাড়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মরদেহটি গলে গেছে। একটি পায়ের অনেকখানি হাড় বেরিয়ে গেছে। এটি কোন নারীর মরদেহ বলে ধারণা করছে পুলিশ।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনাস্থল থেকে জানান, কমপক্ষে এক মাস আগের মরদেহটি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।.0_en.h

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->