আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৩:১০

মন্ডলগাতীতে ২৫০ পরিবারে শাহারুল ইসলামের মানবিক সহায়তা প্রদান।

স্টাফ রিপের্টার ।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়েনের ৬ নং ওয়ার্ড মন্ডলগাতীতে ২৫০ পরিবারের মাঝে যৌথভাবে মানবিক সহায়তা প্রদান করেছেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।

এই হতদরিদ্র মানুষদের মধ্যে যৌথ উদ্দ্যোগে খাবার সামগ্রী নিয়ে পূর্বের মত হাজির হলেন
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আজ শনিবার সকালে ২৫০ টি হতদরিদ্র পরিবারে ৫ কেজি করে চাউল বিতরণ করেছেন।

শাহারুল ইসলাম বলেন, আমার উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মীর হোসেন খাঁ ,কার্তিক চন্দ্র পাল ,নূর ইসলাম নূর , নিমাই অধিকারী , সুবহান হাওলাদার সুরত , ও ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক খান প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->