আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৯

যশোরে চিহ্নিত চাঁদাবাজ চাঁদাবাজি করতে যেয়ে চাকু সহ আটক।

যশোরের চিহ্নিত অপরাধী আজিজুর রহমান রিপনকে একটি বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মাহিদিয়া এলাকার একটি ইটের ভাটা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রিপন মিকুল ব্রিকসের ভেতরে চাকু দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুর রহমান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিপন শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।

আটক রিপনের বিরুদ্ধে আগে থেকেই থানায় ছয়টি মামলা রয়েছে। নতুন করে চাকু উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->