আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৪৯

যশোরে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার সোনার বার সহ পাচারকারী আটক।

৪৬ লাখ ২৮ হাজার টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ সাদিকুর রহমান সুমন নামে এক চোরাকারবারিকে আটক করেছে গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়ন । বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক সুমন সাতক্ষীরা সদর উপজেলার লাপসা ডাকঘরের নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বিজিবি সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে সুমনকে আটক ও তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সুমন বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করে নিয়ে যাচ্ছিলেন । আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->