আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৮

যশোরে বিজিবির অভিযানে ৪৮৩৭ পিস ইয়াবা সহ ২ যুবক আটক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ৫ হাজার (৪ হাজার ৮৩৭) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বাসযাত্রীকে আটক করেছে। রোববার (১৪ জুন) দুপুরে যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম এবং যশোর সদর উপজেলার দোহাকুল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রোকনুজ্জামান।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দুপুরে একটি বাসে করে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বহন করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->