আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৪৭

যশোরে মটর সাইকেল পার্টসের গোডাউনে আগুন ৩ কোটি টাকার পুড়লো পার্টস।

শহরের ব্যস্ততম আর এন রোড এলাকায় নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত এ.এস অটোর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার পর হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে।  জানা গেছে, তিনতলা ভবনের ভেতরে থাকা ওই গোডাউনটিতে জাপানি ব্র্যান্ড Suzuki মোটরসাইকেলের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ সংরক্ষণ করা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ মনা দাবি করেন, সেখানে বিপুল টাকার মালামাল ছিলো যা তার ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, গোডাউনটিতে মোটরসাইকেলের যন্ত্রাংশ মজুদ ছিল, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->