আজ - শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:২৭

যশোরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবন যাপনে সংবাদ সম্মেলন।

যশোরের অভয়নগরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন রুহুল আমিন (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারি। রুহুল আমিন উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার (২ মে) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পক্ষে তার বড়বোন রওশনারা পারভীন লিখিত বক্তব্যে বলেন, ‘তার ছোটভাই দীর্ঘদিন যাবৎ মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যে কারণে মাদকদ্রব্য, হত্যাসহ প্রায় ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বাবার মৃত্যুর পর স্থানীয় এক মাদক ব্যবসায়ীর ষড়যন্ত্রে মাদকসেবনের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তার ভাই। এরপর শুরু করে বিভিন্ন অরাধমূলক কর্মকাণ্ড।’ রওশনারা পারভীন আরো বলেন, ‘তার ভাই রহুল আমিন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে ওয়াদাবদ্ধ যে, আর কখনও মাদকসহ অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে না সে। আগামীতে তার বিরুদ্ধে মাদকসহ কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে প্রশাসনের নিকট সোপর্দ করা হবে। সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দেয়ার পর কতিপয় মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার অব্যাহত রেখেছেন। তাই বিষয়টি যাচাই-বাছাই করে দেখার অনুরোধ জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত রুহুল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ‘তিনি লেখাপড়া জানেন না। অভিভাবকহীন জীবনে বিপথগামী মানুষের প্ররোচনা ও নানা প্রলোভনে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিলেন। রাজনৈতিকভাবে নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছিন তিনি। এখন থেকে স্ত্রী, সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’ সংবাদ সম্মেলনে রুহুল আমিন ও তার বোড়বোন রওশনারা পারভীনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->