আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সন্ধ্যা ৭:৪২

যশোরে সেনাবাহিনীর গাড়িতে হামলা আটক-২

যশোরে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় আরও দুই আসামি আটক হয়েছে । গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকা থেকে তাদের আটক করেন সেনা সদস্যরা।

আটককৃতরা হলো, শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার মৃত কফিল আহম্মেদের ছেলে শফিয়ার রহমান (৫৩) ও সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার মৃত আব্দুল লতিফ ড্রাইভারের ছেলে আসাদুজ্জামান বাবু (৩৪)।
পুলিশ জানায়, আটক আসামিদ্বয়কে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চাঁচড়া চেকপোস্টে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় গত শুক্রবার বিকেলে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়ারেন্ট অফিসার মো. বোরহান উদ্দিন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->