আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪৩

যশোর অভয়নগরে ঘের থেকে চাঁচড়ার সিরাজুলের গলিত লা শ উদ্ধার।

যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর ঝিড়ের বিলসংলগ্ন সড়ক থেকে সিরাজুল সরদার (৫০) নামে এক মাছের ঘের চাষির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সিরাজুল সরদার যশোর সদর উপজেলার চাঁচড়া মাহিদিয়া মৃত মুনতাজ সরদারের ছেলে। তিনি ওই এলাকায় একটি মাছের ঘের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা বিলসংলগ্ন রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয় তারা। তারা আরও জানান, নিহত সিরাজুল সরদার ওই এলাকার একজন পরিচিত মাছের ঘের চাষি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->