আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪৩

যশোর আরবপুরে সড়কে গেলো শিশুর প্রান মা গুরুতর আহত।

যশোর শহরের আরবপুর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় তাহিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা তন্বী (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে যশোর শহরের আরবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহিয়া মনিরামপুর উপজেলার শেরআলী মদনপুর গ্রামের রায়হানের মেয়ে। আহত তন্বী একই গ্রামের বাসিন্দা ও শিশুটির মা।
স্থানীয় সূত্রে জানা যায়, তন্বী তার মেয়ে তাহিয়াকে নিয়ে রিকশাযোগে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে আরবপুর মৎস্য ভবনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাহিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত তন্বীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর কুইন্স হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->