আজ - শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৫৮

যশোর আরবপুর থেকে কালো জনি সনিয়ে রাস বিরোধী আইনে আটক।

সন্ত্রাস বিরোধী আইন জড়িত সন্দেহ জনক আসামী জনি ওরফে কালা জনিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাত ২ টারপর শহরতলী ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলার মৃত লুৎফর রহমানের ছেলে। কোতয়ালি থানার এসআই ওয়াহিদুজ্জামান তাকে আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান,গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের শহীদ মিনারের পার্শ্ববর্তী পুরাতন কসবা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে আজিজ সিটি গেট সড়কে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংঘটনের ১০০/১৩০ জন সদস্যরা সরকার বিরোধী মিছিলের প্রস্তুুতি নিচ্ছে। ওই সময় খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৯ জনকে আটক করে। পরে পুলিশ বাদি হয়ে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮০/১০০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেন। উক্ত মামলার সাথে জড়িত সন্দেহে জনিকে গ্রেফতার করে। সোমবার ৪ মে বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। ফাইল ছবি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->