আজ - সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:২৩

যশোর উপশহর সি ব্লক থেকে কলেজ ছাত্র জুবায়েরের ঝুলন্ত দেহ উদ্ধার।

যশোরে স্ত্রীর ওপর অভিমান করে নাঈম হোসেন (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুুপুর পৌনে একটার দিকে উপশহর সি ব্লকে ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নাঈম মাগুরা সদরের বেলতলার পাল্লা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, নাঈম ও তার স্ত্রী তাসফিয়া যশোর উপশহর সি ব্লকের পারভেজ মাসুদের ভাড়া বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ হয়। এতে স্ত্রী তাসফিয়ার ওপর অভিমান করে নাঈম ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয়। প্রতিবেশী ইয়াসিনের সহযোগিতায় তাসফিয়া তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাঈম মারা যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->