আজ - সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:০১

যশোর উপশহর হাউজিং এষ্টেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু।

যশোর উপশহরে হাউজিং এস্টেটের উদ্যোগে আজ রোববার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ লক্ষ্যে শনিবার বিকেলে এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ে সরকারি জায়গা (হাউজিংয়ের জায়গা) ও প্লট থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। হাউজিংয়ের উচ্ছেদ অভিযান শুরুর লক্ষ্যে মাইকিংয়ের পর দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্লটে বসবাস করা বাসিন্দাদের ছুটাছুটি শুরু হয়েছে। তবে হাউজিংয়ের প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিনের কাছে ফোন করলে তিনি বলেন- এখন কিছু বলা যাবে না। উচ্ছেদ হলে জানতে পারবেন। হাউজিংয়ের বিশেষ একটি সূত্র জানায়, ২০২৪ সালের নভেম্বর মাসে লটারীর মাধ্যমে ৬২ ব্যক্তির নামে প্লট দেয়া হয়। তাদেরকে প্লট হস্তান্তর করে দিতে পারেনি হাউজিং কর্তৃপক্ষ। এসব প্লটের অধিকাংশ অবৈধ দখলদারদের দখলে রয়েছে। হাউজিং কর্তৃপক্ষ ২০২৫ সালের জানুয়ারি মাসে প্লট থেকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরুর উদ্যোগ নিয়েও অভিযান বন্ধ করে দেয়া হয়। ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন পরিষদের পেছনের প্লট বাসিন্দারা উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। হাউজিং এস্টেট কর্তৃপক্ষের মাইকিংয়ের পর ইউনিয়ন পরিষদের পেছনে জায়গার বাসিন্দাদের মধ্যে ছুটাছুটি শুরু হয়েছে। কারণ এ জায়গাটি হাউজিংয়ের ৬৬ প্লটের মধ্যে পড়ে। এদিকে প্লটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করা বাসিন্দাদের স্থাপনাসহ মালামাল সরিয়ে নিতে হাউজিং কর্তৃপক্ষ রোববার ও সোমবার দুইদিন সময় দিয়েছে বলে জানান সেখানকার বাসিন্দা বাদল দফাদার। তিনি বলেন-দুই দিনেতো ঘর ভাড়া পাওয়া যাবে না। আরেক বাসিন্দা নজরুল ইসলাম ঝন্টু বলেন-হাউজিংয়ের মাইকিং শুনলাম আজ উচ্ছেদ অভিযান শুরু করা হবে। আমাদের দুইদিন সময় দিয়েছে ঘরসহ অন্যান্য মালামাল সরিয়ে নেয়ার জন্য। এত অল্প সময়ে মধ্যে আমরা আমাদের ঘরসহ সকল জিনিসপত্র অন্যথায় নিয়ে যাবো কি করে, এজন্য ১০দিন সময় দিতে পারতো। একই কথা বলেন জাবেদ খান নামে আরেক বাসিন্দা। এদিকে হাউজিংয়ের উচ্ছেদ অভিযান নিয়ে মাইকিংয়ের পর দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করা প্লটে বাসিন্দাদের ছুটাছুটি শুরু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->