আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:০২

যশোর ওসুধ ব্যবসায়ী শাহিন অপহরন উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন।

এক কোটি টাকা চাঁদার দাবিতে যশোরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণের তিনদিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সংবাদ সম্মেলন করে স্বামীকে জীবিত উদ্ধারের আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।
বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে রেশমা খাতুন বলেন- তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে তিন মেয়েকে নিয়ে তিনি চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দাবি করেন, তার স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না এবং তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শংকরপুর হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন জাহাঙ্গীর আলম। গত ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে প্রথমে তার মা জাহানারা খাতুন এবং পরে স্ত্রী রেশমা খাতুনের কাছে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে জীবিত ফেরত দেয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান না পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->