আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৪৫

যশোর কাঠেরপুলে মাংস বেশি দামে বিক্রয়ের অভিযোগে রাজ বিফ হাউজ কে ৫০০০ টাকা জরিমানা।

যশোরের কাঠেরপুলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কাঠেরপুল এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে দেখতে পায় রাজ বীফ হাউজে অতিরিক্ত দামে মাংশ বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার আইনে এ অপরাধে মালিক বাবুর কাছথেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত বিভিন্ন ফলের দোকানেও তদারকি করে তাদেরকেও শতর্ক করে। এসময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->