আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:০০

যশোর চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত পৌর কাউন্সিলরের মৃত্যু।

যশোরের চৌগাছায় নির্বাচনোত্তর দুর্বৃত্তদের হামলায় আহত চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) মারা গেছেন।

তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং দুই সন্তানের জনক।

সোমবার (২৩ ফেব্রয়ারি) সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার কুঠিপাড়া মোড়ে তার উপর হামলা করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন চৌগাছা বাজারে তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। ওইসময় পেছন থেকে কতিপয় দুর্বৃত্ত এসএস পাইপ দিয়ে তার মাথার পেছনে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় পিজি হাসপাতালে ভর্তির পর বুধবার ভোরে তার মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে, সেই সময় পারহেলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।
চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলেও তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->