আজ - রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:০১

যশোর জেনারেল হসপিটালের জরুরি বিভাগে ইজিবাইক চালকদের দখলে,বিঘ্ন হচ্ছে চিকিৎসা সেবা।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে ইজিবাইক চালকদের অবস্থান ও যাত্রী ধরার প্রতিযোগিতায় রোগী ও স্বজনদের ভোগান্তির অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীদের গন্তব্যে পৌঁছে দিতে যাত্রী পাওয়ার আশায় ইজিবাইক চালকদের একটি অংশ জরুরি বিভাগের বারান্দা ও আশপাশে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের বারান্দা ও আশপাশে কয়েকজন ইজিবাইক চালক অবস্থান করছেন। হাসপাতাল থেকে কোনো রোগী বা স্বজন বের হলে তাদের কাছে গিয়ে ইজিবাইকের প্রয়োজন আছে কি না জানতে চাইছেন চালকেরা। এতে অনেক রোগী ও স্বজন বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন তারা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজনের অভিযোগ, অনেক সময় জরুরি বিভাগের সামনে এমন পরিস্থিতি তৈরি হয় যে এটি হাসপাতালের জরুরি বিভাগ নাকি ইজিবাইকের অবস্থানের জায়গা—তা বোঝা কঠিন হয়ে পড়ে। তাদের ভাষ্য, জরুরি বিভাগের প্রবেশপথ ও আশপাশে ইজিবাইক দাঁড়িয়ে থাকায় রোগী আনা-নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।

বিশেষ করে মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছালে রোগী নামানো এবং দ্রুত জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রেও জায়গার সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, দ্রুত যাত্রী পাওয়ার আশায় চালকদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। কখনো কখনো যাত্রী নেওয়াকে কেন্দ্র করে চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে বলে তারা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগীর স্বজন বলেন, চিকিৎসার জন্য হাসপাতালে এসে অনেক সময় ইজিবাইক চালকদের ভাড়া নেওয়ার আগ্রহ সামলাতে হচ্ছে। জরুরি বিভাগের সামনে নির্দিষ্ট ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে তারা দাবি করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->