আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:৩৩

যশোর জেলা কারাগারে ১০০ গ্রাম গাজা সহ জেল কর্মচারী আটক।

যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় হাতেনাতে আটক হয়েছেন কারাগারের এক কর্মচারী। আটক আব্দুস শুকুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত। সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। প্রবেশের আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি চালান। এসময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান খান জানান, আটক শুকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ঘটনার পরপরই প্রাথমিক তদন্ত করা হয়েছে। কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো সে। পাশাপাশি বিষয়টি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->