আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৪৯

যশোর ঝুমঝুমপুরে সড়কে গেলো ১ জনের প্রান।

যশোরে কভার ভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মন্তাজ মৃধার ছেলে। তার চাচাতো ভাই মনজুরুল মৃধা জানিয়েছেন, আতাউর মৃধা সকালে মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে রওনা হন। ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কভার ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা এবং পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কভার ভ্যানটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->