আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:১১

যশোর নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন আটক।

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম যশোরের সদস্যরা । আটকের পর  তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তুহিন  যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে গোয়েন্দা নজরদারি চলছিল।

ডিবির ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তুহিনের বিরুদ্ধে। পাশাপাশি বর্তমান সময়ে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগও তদন্তে উঠে এসেছে।

এসব অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাকে রাতে নিজ এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->