আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:১১

যশোর বসুন্দিয়ায় জমিজমার দ্বন্দে সাবেক বিজিবি সদস্যকে হাতুড়ি পেটায় আহত।

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য শরিফুল ইসলামকে (৪২) হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। শরিফুল ইসলাম গাইদগাছি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শরিফুল ইসলাম জানান, গাইদগাছি শের আলীর ছেলে লিমনের সাথে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুর তিনটার দিকে গাইদগাছির পাকা রাস্তার ওপর একা পেয়ে তাকে হাতুড়িপেটায় জখম করে লিমন। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত শরিফকুল ইসলামের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->