আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৮

যশোর বসুন্দিয়া ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে পুত্রবধূকে ধ র্ষ নের অভিযোগ।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদের বিরুদ্ধে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারুন-অর-রশীদ তার প্রবাসী ছেলের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন। সম্প্রতি বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, হারুন নিজের প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিএনপি।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি জানাজানি হলে শনিবার বিকেলে পদ্মবিলা বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের ডাক দেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত হারুনের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা ও বহিষ্কারের আশ্বাস দেন। নেতাদের আশ্বাসে এলাকাবাসী তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

এ বিষয়ে বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান বলেন, বিষয়টি বিএনপির নজরে এসেছে। শনিবার সদর উপজেলা বিএনপির একটি টিম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং উভয় পক্ষের সাথে কথা বলেছে।

যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন জানান, বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত চলছে। রোববার তদন্ত কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

অভিযোগের বিষয়ে জানতে হারুন-অর-রশীদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ মিথ্যা দাবি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->