আজ - মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৫২

যশোর বেজপাড়ায় দুর্ধষ চুরি, আলোচিত সেই মেহেদি চোর পুলিশের হাতে আটক।

যশোর শহরের বেজপাড়া ছায়াবিথী রোডে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে গ্রিল কেটে সংঘটিত চুরির ঘটনায় ১৩ মামলার আসামি চিহ্নিত পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে চোর মানিক সরদারকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাত ৩টা ৮ মিনিটের দিকে চোরেরা ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে চারটি কক্ষের তালা ভেঙে নগদ প্রায় ৭৫ হাজার টাকা, ২০০ ভরি রুপার অলংকার, পাঁচ জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ৭ আগস্ট কোতোয়ালি থানায় বাড়ির মালিক এরশাদুল কবীর চৌধুরী একটি মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদী হাসান মানিককে শনাক্ত করে পুলিশ।

তাকে ধরতে অভিযান চালানোর সময় মানিক পালিয়ে গেলে প্রথমে তার স্ত্রী বিথী খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন, দুই জোড়া রুপার নূপুর, একটি রুপার ব্রেসলেট এবং দুটি স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিক যশোরের একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। আটক হওয়ার পর তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->