আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৯

যশোর রামনগর কাজীপুর থেকে আওয়ামীলীগ কর্মী রিয়াদ আটক।

যশোরে কাজী মেহেদী হাসান রিয়াদ নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রিয়াদ কাজীপুর গ্রামের মুসা কাজীর ছেলে।রোববার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী রিয়াদ।

কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রিয়াদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করছেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের ঘোপ জেল রোডে অবস্থিত আইএনবি ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠানে যুবলীগের ব্যানার তৈরি ও সরবরাহের সময় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে ওই ঘটনার সঙ্গে রিয়াদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->