আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৮

যশোর রুপদিয়ায় মাথায় পাথর দিয়ে আঘাত করে গরু ক্রয়ের টাকা ছিনতায়।

যশোর রূপদিয়া পশুহাটে কোরবানির গরু কিনতে এসে সব হারিয়ে হাসপাতালে তাহেরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি। একদল চিহিৃত ছিনতাইকারী তার মাথায় পাথর দিয়ে আঘাত করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এরফলে এবছর তার পশু কোরবানি দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত তাহেরুল ইসলাম রূপদিয়া বাজার এলাকার মৃত ফজলার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটে যাওয়ার পথে রেললাইনের পাশে পূর্ব শত্রুতার জেরে আলম (৫৫) ও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাহেরুলের মাথায় পাথর দিয়ে আঘাত করে। এরপর তার পকেটে থাকা গরু কেনার ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আহতের সঙ্গে থাকা তার ছেলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাহেরুল পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান ডাক্তাররা।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->