আজ - বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:৪৩

যশোর রুপদিয়া মুনসেফপুরে বিকাল এজেন্টে দেড় লাখ টাকা লুটের ঘটনায় মামলা।

যশোর সদর উপজেলার রূপদিয়া মুনসেফপুর মোড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ১ লাখ ৫৩ হাজার টাকা লুটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রূপদিয়া বাজারের খান টেলিকমের মালিক ও মুনসেফপুর গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে আক্তার খান বাদী হয়ে দস্যুতার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আক্তার খান উল্লেখ করেন, রূপদিয়া বাজারে তার ‘খান টেলিকম’ নামে একটি দোকান রয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দোকানের হিসাব-নিকাশ শেষে ১ লাখ ৫৩ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মুনসেফপুর গ্রামের হারুনের দোকানের সামনে চা পান করার জন্য দাঁড়ান তিনি। রাত পৌনে ১২টার দিকে তিনজন দুর্বৃত্ত ওই দোকানের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একজন তার ঘাড় চেপে ধরে টাকাভর্তি ব্যাগটি কেড়ে নেয়। এ সময় আক্তার খান চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন দুর্বৃত্তরা আরও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বোমা ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এজাহারে আক্তার খান আরও উল্লেখ করেন, দুর্বৃত্তদের সবার মুখে মাস্ক ছিল। তাদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। ঘটনার পরপরই বিষয়টি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে জানানো হয়। কিছু সময় পর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু অপরাধীরাদের দেখা মেলেনা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->