আজ - বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:৩১

যশোর রেল স্টেশনে ক্ষুধার জ্বালায় ভাত ভেবে মিস্টি ছিনিয়ে নিলো যুবক।

যশোরে ক্ষুধার যন্ত্রণায় ভাতের প্যাকেট ভেবে এক ব্যক্তির কাছ থেকে মিষ্টির প্যাকেট নিয়ে খেয়েছিলেন নুর মোহাম্মদ নামে এক যুবক। এ ঘটনায় স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে আদালতে শুনানি শেষে বুধবার তাকে মুক্তির আদেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে।

নুর মোহাম্মদ জানান, তার বাড়ি নড়াইল জেলায়। তিনি যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় তার প্রচণ্ড ক্ষুধা লাগলেও কাছে কোনো টাকা ছিল না।  এক ব্যক্তিকে ভাতের প্যাকেট নিয়ে যেতে দেখে ক্ষুধার কারণে সেটি নিয়ে নেন। কিন্তু পরে জানতে পারেন, প্যাকেটের ভেতরে ভাত নয়, ছিল মিষ্টি। ক্ষুধার কারণে তিনি কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। এ সময় বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। বুধবার শুনানি শেষে আদালত নুর মোহাম্মদকে মুক্তির নির্দেশ দেন।

আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান জানান, বিচারক তাকে ৫০ টাকা জরিমানা করেন। পরে এক ব্যক্তি তার পরিস্থিতি শুনে ১০০ টাকা সহায়তা করেন। ওই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে মুক্তি পান নুর মোহাম্মদ। মুক্তির পর ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->