আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২১

যশোর শহরে বার্মিজ চাকু সহ ২ যুবক আটক।

যশোরে বার্মিজ চাকুসহ দুই যুবককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো- শহরের পুলিশলাইন লিচুবাগান এলাকার ইনতাজুলের ছেলে হৃদয় ও পালবাড়ি এলাকার মির্জা মানিমুল হুদার ছেলে জোসেফ মির্জা। শনিবার রাতে সদরের বাহাদুরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর গ্রামের নাছরিনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় চাকু দেখিয়ে জনগণকে ভয় দেখানোর অভিযোগে হৃদয় ও জোসেফকে আটক ও তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আনিসুর রহমান খান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় একটি মামলা করেন। রোববার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->