আজ - সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৪:০৩

যশোর শার্শায় ট্রাকের ধাক্কায় প্রান গেলো ভ্যানচালক আবু সাঈদের।

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে এবং চালক মাসুদুর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->